টিকটকে যোগ দিলেন ট্রাম্প
টিকটকে যোগ দিলেন ট্রাম্প
![]() |
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চীনা মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম টিকটকে যোগ দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে নিজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে ট্রাম্পকে নিউ জার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মিক্সড মার্শাল আর্টস লড়াই ‘ইউএফসি ৩০২’র দর্শকদের অভিবাদন জানাতে দেখা যায়।
পলিটিকো জানিয়েছে, টিকটকে অ্যাকাউন্টটির নাম প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প এবং এর হ্যান্ডল হলো ‘@realdonaldtrump’। ২ জুন বাংলাদেশ সময় তিনটা ৪৭ মিনিট পর্যন্ত এ অ্যাকাউন্টে যোগ দিয়েছে ছয় লাখের বেশি ফলোয়ার।
২০২০ সালে প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প চীনা এই অ্যাপে নিষেধাজ্ঞা দিতে চেয়েছিলেন। তবে সেই সময় দেশটির আদালত সে নির্দেশ নাকচ করে দেন।
আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

















